মালদা

পুরাতন মালদার বাজার এলাকায় বিদ্ধংসী আগুনে পুড়ে ছায় দরজীর দোকান, অল্পের জন্য রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকান সহ প্রাথমিক বিদ্যালয়

বিদ্ধংসী আগুনে পুড়ে ছায় একটি দরজীর দোকান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর তিনটা নাগাদ পুরাতন মালদার ১নং বিমল দাস কলোনি বাজার এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় ভোরে ওই আগুন নিয়ন্ত্রন করা হয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকানগুলি। রক্ষা পেয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সদস্যরা। তারা ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীর পাশে থাকার আশ্বাস দেন।ক্ষয় ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক। তবে কি কারণে আগুন ধরলো তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

        দোকান মালিক মন্টু গুপ্ত জানান, তার এই দরজীর দোকান প্রায় ৪০ বছরের পুরনো। বর্তমানে কাঠের তৈরি এই দোকান। তার অভিযোগ দোকানে আগুন ধরিয়ে দেওয়ার হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার ভোর তিনটা নাগাদ দোকানে এসে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তারপর পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন মন্টুবাবু। 

        দোকান মালিকের আত্মীয় মোনু গুপ্ত জানান, তাদের অভিযোগ কে বা কারা এই দরজীর দোকানে আগুন ধরিয়ে দিয়েছে।